প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশে প্রতিদিন বিভিন্ন কর্মসূচি পালন করে সরকারী বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল এবং অনেক সংগঠন।
শুক্রবার তথা ১৪ আগস্ট তারিখের উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী রয়েছে তা, দিনের শুরুতেই জেনে নিতে পারেন।
সকালে ১০টায় তেজগাঁওয়ের বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) আন্তর্জাতিক যুব দিবস-২০২৬ উপলক্ষে ‘দক্ষ যুবশক্তি গড়ে তুলতে সরকারি ও বেসরকারি খাতের সম্পৃক্ততা’ শীর্ষক ছায়া সংসদ অনুষ্ঠিত হবে। এ কর্মসূচিতে অংশ নেবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
সকাল ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন দোয়েল চত্বরের ঢাকা গেইট থেকে ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের ‘ঢাকা হেরিটেজ সাইকেল র্যালি’ শুরু হবে। র্যালিটি নগর ভবনে গিয়ে শেষ হবে।
এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
সকাল সাড়ে ১০টায় স্টেডিয়াম রোডের মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে জাতীয় কিকবক্সিং চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল অডিটোরিয়ামে দিনাজপুর জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ সংঘের আয়োজনে নবীনবরণ ও গুণী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বিকেল ৫টায় জাতীয় প্রেসক্লাবে শিশুদের জন্য পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আবারও উপস্থিত থাকবেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন