প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কেরালার কংগ্রেস সরকার ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের জন্য বিধানসভায় একটি প্রস্তাব পেশ করতে যাচ্ছে। দেশের প্রথম রাজ্য হিসেবে কেরালা এই প্রস্তাব আনতে চলেছে। আজ সোমবার কেরালার মুখ্যমন্ত্রী ভিডি সতীশন এই প্রস্তাব বিধানসভায় পেশ করতে পারেন। শাসকদল কংগ্রেসের পাশাপাশি বিরোধী বাম দলীয় বিধায়কেরাও এই প্রস্তাবে সমর্থন জানাতে পারেন।
প্রস্তাবে মূলত তিনটি দাবির উল্লেখ করা হয়েছে। প্রথমত, দেশের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের আবেদন ভারতের কেন্দ্র সরকারের কাছে জানানো হবে।
দ্বিতীয়ত, এসআইআর প্রক্রিয়ায় যেসব বৈধ ভোটারের নাম বাদ পড়েছে, তাদের নাম পুনরায় ভোটার তালিকায় ফিরিয়ে আনা এবং এসআইআর প্রক্রিয়ার ‘ভুলত্রুটি’ সংশোধন করার দাবি জানানো হয়েছে।
তৃতীয়ত, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ আইন পুনরায় পরিবর্তন করার দাবি রয়েছে। নিয়োগ সংক্রান্ত প্যানেলে প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতার পাশাপাশি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। ২০২৩ সালে এই আইনে পরিবর্তন এনে নিয়োগ প্যানেল থেকে প্রধান বিচারপতিকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে এই প্যানেলে রয়েছেন প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী নিযুক্ত একজন কেন্দ্রীয় মন্ত্রী ও লোকসভার বিরোধী দলীয় নেতা। বিরোধীদের অভিযোগ, নির্বাচন কমিশনারদের নিয়োগ নিয়ে আপত্তি জানানো হলেও সংখ্যাগরিষ্ঠতার জোরে কেন্দ্র সরকারের মতই এ ক্ষেত্রে প্রাধান্য পাচ্ছে।
কেরালার বিধানসভায় ১৪০ আসনের মধ্যে কংগ্রেসের নেতৃত্বাধীন শাসকজোট ইউডিএফ-এর ১০২ জন বিধায়ক রয়েছেন। বিরোধী বামজোট এলডিএফ-এর বিধায়ক সংখ্যা ৩৫, এবং বিজেপির তিনজন বিধায়ক রয়েছেন। এই প্রস্তাবে বিরোধী বামেরাও সমর্থন করবে বলে আশাবাদী কেরালার কংগ্রেস সরকার।
সূত্র: আনন্দবাজার অনলাইন
আরএ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন