প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জামালপুরে প্রায় ১৬ মাস আগে পুকুরের পানিতে পাওয়া অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধারের ঘটনার রহস্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) উদ্ঘাটন করেছে। তদন্তে উঠে এসেছে যে, ওই যুবক আত্মহত্যা করেছিলেন। তবে, মরদেহটি গোপন করতে বাড়ির মালিক মোস্তাফিজুর রহমান বাচ্চু (৪৪) সেটিকে বাড়ির উঠান থেকে সরিয়ে একটি নির্জন স্থানে ফেলে দেন।
এ ঘটনায় বাচ্চুকে গ্রেফতার করা হয়েছে। আদালতে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মরদেহ সরিয়ে ফেলার বিষয়টি তিনি স্বীকার করেন। গ্রেফতার হওয়া বাচ্চু জামালপুর সদর উপজেলার দাপুনিয়া এলাকার বাসিন্দা।
পিবিআই জানায়, ২০২৫ সালের ১১ জুলাই দুপুরে জামালপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দাপুনিয়া এলাকার স্টার ১ ব্রিকস ফিল্ডের পাশে একটি পতিত জমির পানিতে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ পাওয়া যায়। ওই যুবকের গলায় সবুজ রঙের ওড়না প্যাঁচানো ছিল এবং তার শরীরে কোনো কাপড় ছিল না। পরে তার পরিচয় শনাক্ত হয়। তার নাম সাকিব ওরফে শাকিল, যিনি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বাসিন্দা। তার শ্বশুরবাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তেঘরিয়া এলাকায়। এ ঘটনায় জামালপুর সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। প্রাথমিক তদন্তে নিহতের শ্বশুর ও শাশুড়িকে গ্রেফতার করা হলেও ঘটনার রহস্য উদঘাটন হয়নি। পরে মামলাটির তদন্তের দায়িত্ব পিবিআই গ্রহণ করে।
২০২৫ সালের ৭ জুলাই রাত ১০টার দিকে জামালপুরের দাপুনিয়া এলাকায় ভাড়া বাসায় পারিবারিক বিষয় নিয়ে সাকিব ও তার স্ত্রী শাহানার মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে সাকিব বঁটি দিয়ে স্ত্রীকে আঘাত করতে যান। এ সময় পাশের কক্ষের এক ভাড়াটিয়া এসে তাদের থামান এবং শাহানার মাকে খবর দেন। পরে শাহানার মা আঙ্গুরী বেগম মেয়েকে ও নাতিকে নিয়ে বাড়ির মালিক বাচ্চুর অন্য একটি ভাড়া বাসায় চলে যান। রাত সাড়ে ১১টার দিকে সাকিব সেখানে গিয়ে দরজা খোলার জন্য চিৎকার-চেঁচামেচি করেন। তবে, কেউ দরজা খোলেননি। পরে বাড়ির মালিক বাচ্চু বাইরে এসে তাকে চলে যেতে বলেন এবং পরদিন সকালে আসতে বলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন