প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী মোহাইমিনুল ইসলাম নিখোঁজ হয়ে গেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন তার সন্ধান চেয়ে জরুরি আহ্বান জানিয়েছে।
রোববার (১১ অক্টোবর) বিকালে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের সামনে থেকে ঢাকাগামী বিআরটিসি বাসে ওঠার পর থেকে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।
নিখোঁজ শিক্ষার্থী মোহাইমিনুল ইসলাম মীর মশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তিনি হলের ‘এ’ ব্লকের ১১০ নম্বর কক্ষে বসবাস করতেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তার আবাসিক কক্ষে একটি সুইসাইড নোট পাওয়া গেছে।
প্রশাসন সূত্রে জানা যায়, রোববার বিকাল ৩টা ৮ মিনিটে মোহাইমিনুল হলের সামনে থেকে ঢাকাগামী বিশ্ববিদ্যালয়ের বিআরটিসি বাসে ওঠেন। এরপর থেকে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি এবং তার বর্তমান অবস্থান সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় সাভার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনকে বিষয়টি জরুরিভাবে অবহিত করেছে। সুইসাইড নোটে বিভাগের অবহেলার বিষয়ে উল্লেখ থাকায় প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান পেতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আব্দুল হালিম অথবা নিরাপত্তা কর্মকর্তা মো. জেফরুল হাসান চৌধুরীর সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
নিখোঁজ শিক্ষার্থীর স্থায়ী ঠিকানা জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরা বাড়ি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন