প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম রেজাকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার করেছে। তিনি যশোর সদর উপজেলার মাহিদিয়া এলাকার মৃত আব্দুল আজিজ বিশ্বাসের পুত্র।
গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে তপসীডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে উপপরিদর্শক কামাল হোসেন তাকে গ্রেপ্তার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে নেওয়ার পর বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ডিবি পুলিশের উপপরিদর্শক কামাল হোসেন বাসস’কে জানিয়েছেন, গত ৩১ জুলাই রাতে রাজারহাট রামনগর পিকনিক কর্নার-সংলগ্ন একটি গরুর খামারের সামনে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের প্রায় ১৮০-২০০ নেতা-কর্মী মশাল মিছিল বের করে সরকার বিরোধী স্লোগান দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন। এই ঘটনার প্রেক্ষিতে দায়ের করা মামলায় শামীম রেজাকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, শামীম রেজা নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমের সঙ্গে যুক্ত এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের অনুসারী হিসেবে পরিচিত। তিনি গত ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ে জেলা শ্রমিক লীগ নেতা সেলিম রেজা পান্নুকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন