প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং ২১ থেকে ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সফর করার পরিকল্পনা করেছেন। তিনি প্রথমে যুক্তরাষ্ট্রে যাবেন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণের জন্য। সফরের পর তিনি মেক্সিকোতে যাবেন। এই তথ্য সোমবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় প্রকাশ করেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সফরের সময় লি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। তার কার্যালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং অন্যান্য দেশের নেতাদের সঙ্গে বৈঠকের আয়োজন করা হচ্ছে। বিশেষ করে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে লি জে মিয়ংয়ের সম্ভাব্য বৈঠককে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ, গত বছর যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে একটি বাণিজ্যচুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেই চুক্তির আওতায় দক্ষিণ কোরিয়ার ৩৫০ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্যাকেজ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা এখনো চলছে।
আরো পড়ুন
২০৬০-এর দশকে অস্ট্রেলিয়ায় জন্মের চেয়ে মৃত্যুর সংখ্যা বেশি হবে।
দক্ষিণ কোরিয়ার কিছু কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, বিনিয়োগের বিষয়টি নিয়ে আলোচনা এখনও চলমান রয়েছে। তবে গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার সংসদে এ বিষয়ে একটি ব্রিফিং হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়েছে। বিনিয়োগ প্যাকেজের বিস্তারিত বিষয়গুলো এখনও চূড়ান্ত না হওয়ায়, যদি লি ও ট্রাম্পের বৈঠক হয়, তবে এটি আলোচনার একটি গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে মঙ্গলবার লি জে মিয়ং প্রধান বক্তব্য দেবেন। প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, বক্তব্যে তিনি জাতিসংঘের সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করবেন। পাশাপাশি কোরীয় উপদ্বীপে শান্তি এবং বিভিন্ন দেশের মধ্যে সহাবস্থান নিয়ে তার পরিকল্পনাও তুলে ধরবেন। লির জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করার কথাও রয়েছে। যুক্তরাষ্ট্র সফর শেষে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বুধবার মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে পৌঁছাবেন। পরদিন তিনি মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকের পর দুই নেতা যৌথ সংবাদ সম্মেলন করবেন। এছাড়া, দুই দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সময়ও লি ও শেইনবাউম উপস্থিত থাকবেন।
আরো পড়ুন
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল।
দক্ষিণ কোরিয়া মেক্সিকোর সঙ্গে বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধি করতে আগ্রহী। প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, বাণিজ্য, জ্বালানি, মহাকাশ এবং সংস্কৃতির মতো খাতে দুই দেশের সহযোগিতা আরও বৃদ্ধি পাওয়ার সুযোগ রয়েছে। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সংস্কৃতির জন্য মেক্সিকো একটি গুরুত্বপূর্ণ বাজার। বিশেষ করে কে-পপের ক্ষেত্রে, মেক্সিকো দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় বাজার হিসেবে পরিচিত। এছাড়া, মেক্সিকো তাদের সামরিক বাহিনী আধুনিক করার উদ্যোগ নিয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে দক্ষিণ কোরিয়ার।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন