প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে ‘পিএম-দক্ষ’ প্রকল্পের কার্যকরী বাস্তবায়নে গাফিলতির অভিযোগ তুলে প্রধান বিরোধী দল কংগ্রেস তীব্র সমালোচনা করেছে।
বুধবার কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে এই প্রকল্পটি চালু করা হলেও এটি সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। তিনি অভিযোগ করেন, প্রকল্পের বাস্তবায়নে গুরুতর ত্রুটি বিদ্যমান এবং বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার হয়নি। এই প্রেক্ষাপটে কেন্দ্রীয় সরকারকে লক্ষ্য করে তিনি মন্তব্য করেন, ‘মোদি সরকারের মেয়াদ ফুরিয়ে আসছে, ঝোলা গোছানোর সময় হয়ে গিয়েছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন