প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে স্লো ওভার রেটের জন্য ভারতের খেলোয়াড়দের ম্যাচ ফির ৩৫ শতাংশ জরিমানা আরোপ করেছে আইসিসি।
শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে ভারত নির্ধারিত সময়ের মধ্যে ৭ ওভার কম বোলিং করেছে। সময়ের ছাড় হিসাবের পরও এই ঘাটতি ছিল। নিয়মিত ওয়ানডে অধিনায়ক শুভমান গিলের অনুপস্থিতিতে শেষ দুই ম্যাচে নেতৃত্ব দেওয়া আইয়ার, ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালের দেওয়া শাস্তি গ্রহণ করেছেন।
মাউন্ট মঙ্গানুইয়ে ২০৯ রান ডিফেন্ড করে ২২ রানের জয় নিয়ে ভারত ৩-১ ব্যবধানে সিরিজ জিতেছে।
আইসিসির খেলোয়াড় ও খেলোয়াড়দের সহায়তাকারী কর্মকর্তাদের আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি ওভার কম বোলিংয়ের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। তবে, এই জরিমানার সর্বোচ্চ সীমা ম্যাচ ফির ৫০ শতাংশ।
গত মাসে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজেও নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে ব্যর্থ হওয়ার কারণে ভারত শাস্তির সম্মুখীন হয়েছিল। মুল্লানপুরে দলের খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছিল।
এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে রায়পুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে ম্যাচেও ধীরগতিতে ওভার শেষ করার জন্য ভারত শাস্তির মুখে পড়েছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন