প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ শিক্ষা ও গবেষণার আন্তর্জাতিকীকরণ এবং বৈশ্বিক যোগাযোগের পরিধি বিস্তৃত করার লক্ষ্যে নবপ্রতিষ্ঠিত ‘অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স’ (Office of the International Affairs)-এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (০৮ নভেম্বর ২০২৬) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট রুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে কার্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উক্ত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সম্মানিত সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মামুন। এ সময় সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সম্মানিত সদস্য প্রফেসর ড. মোঃ আসলাম হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় এবং উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়নে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথ শিক্ষা ও গবেষণার কোনো বিকল্প নেই। 'অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স' প্রতিষ্ঠার মাধ্যমে বিদেশি বিশ্ববিদ্যালয়ের সাথে দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদন, বিদেশি শিক্ষার্থী ভর্তি এবং দেশীয় শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরও সহজতর হবে। এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক স্কলারশিপ, এক্সচেঞ্জ প্রোগ্রাম এবং মানসম্মত গবেষণার নতুন দুয়ার উন্মোচন করবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, রেজিস্টার, প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ এবং শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন