প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আর্জেন্টিনার মিডফিল্ডার হালান্ডকে ‘জন্তু’ মনে করেন।
শিকার ধরার ক্ষেত্রে বন্য জন্তুদের দক্ষতার তুলনা হয় না। তাদের নিখুঁততার স্তর এতটাই উচ্চ।ফুটবলে গোল শিকারি আর্লিং হালান্ডের ক্ষেত্রেও বিষয়টি একই। বক্সের আশপাশে কিংবা ভিতরে বল পেলেই যেন তিনি জালের দেখা পাওয়ার ক্ষেত্রে ভুল করেন না।
পায়ে কিংবা হেডে গোল করার ক্ষেত্রে তার দক্ষতা অসাধারণ। হালান্ডের অবয়বেও শিকারির চরিত্র যেন স্পষ্টভাবে ফুটে ওঠে।৬ ফুট ৫ ইঞ্চির দীর্ঘদেহী স্ট্রাইকারকে শক্তিশালী ও কৌশলী শিকারি ‘জন্তু’ হিসেবে দেখা যায়। গোল করার ধরনে এমন শব্দে তিনি অনেকবার প্রশংসা পেয়েছেন। এবার সতীর্থের কাছ থেকেও এমন প্রশংসা অর্জন করলেন নওরেজিয়ান স্ট্রাইকার।
হালান্ডকে ‘জন্তু’ বলে সম্বোধন করেছেন এনজো ফার্নান্দেজ।গতকাল পোর্তোর বিপক্ষে জোড়া গোল করে ম্যানচেস্টার সিটিকে জেতান হালান্ড। চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচে তার এমন পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়েছেন আর্জেন্টিনার মিডফিল্ডার। ম্যাচের ৪৭ মিনিটে ফার্নান্দেজের ক্রস থেকে হেডে প্রথম গোলটি করেন হালান্ড। অন্য গোলটি যোগ করা সময়ের প্রথম মিনিটে ঠাণ্ডা মাথায় ডান পায়ের শটে করেন সিটির স্ট্রাইকার।
এই মৌসুমে চেলসি থেকে ম্যানসিটিতে যোগ দিয়েছেন ফার্নান্দেজ।
মহাদেশীয় শ্রেষ্ঠত্বের প্রথম ম্যাচেই হালান্ডের সঙ্গে দারুণ জুটি গড়লেন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপজয়ী মিডফিল্ডার। সতীর্থকে নিয়ে ২৫ বছর বয়সী মিডফিল্ডার বলেছেন, ‘আর্লিং হালান্ড একজন জন্তু। মাঠে নামলে তাই প্রতিবারই আমি ওকে খুঁজি—যেন আরো অনেক অ্যাসিস্ট করতে পারি। ও শুধু একজন অসাধারণ খেলোয়াড়ই নয়, দারুণ মানুষও। ও আমাকে স্বাগত জানিয়েছে এবং সাহায্য করছে।’
চেলসিতে এনজো মারেস্কার অধীনে খেলেছেন ফার্নান্দেজ। ম্যানসিটিতেও জুটি গড়ার সুযোগ পেয়ে গুরুর প্রতি কৃতজ্ঞ তিনি। গুরুকে প্রতিদান দিতে চান জানিয়ে ফার্নান্দেজ বলেছেন, ‘আমি খুবই খুশি যে মারেস্কা আমাকে এখানে আনতে সব কিছু করেছেন। চেলসিতে খেলার সময় থেকে তিনি আমাকে ভালো করে চেনেন। আমার পরিবার এবং আমার জন্য যা করেছেন, সে জন্য তার প্রতি আমি কৃতজ্ঞ। প্রতিটি ট্রেনিং সেশনে শতভাগ দিতে চাই। আর প্রতি ম্যাচে তার আস্থার প্রতিদান দিতে চাই।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন