প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে আগামীকাল রবিবার প্রকাশ করা হবে। রবিবার দুপুরে ফলাফল প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে, যেখানে প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন উপস্থিত থাকবেন।
ফলাফল জানতে টেলিটকের মাধ্যমে খুব সহজেই জানা যাবে। এজন্য এসএমএস করতে হবে: DPERoll লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে। উদাহরণ: DPE 123456।
এ বছর মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পাবে, যার মধ্যে ৮০ শতাংশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। বাকি ২০ শতাংশ বেসরকারি বা কিন্ডারগার্টেনের প্রার্থীরা পাবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ‘ট্যালেন্টপুল’ ও ‘সাধারণ গ্রেড’-এই দুটি বিভাগের জন্য আর্থিক সুবিধা প্রদান করা হয়।
পার্বত্য তিন জেলা ছাড়া দেশের অন্যান্য সব জেলায় পরীক্ষা ১৫ থেকে ১৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত চলবে। তবে পার্বত্য তিন জেলা-রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান বিশেষ সময়সূচিতে ১৭ থেকে ২০ এপ্রিল পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন