প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিএনপি সরকারের নেয়া ছয় মাসের কর্মসূচিকে কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই, এ কথা বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
এটি ঘটেছে সোমবার (১৭ আগস্ট) বিকেলে সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজের আয়োজনে ‘বাংলাদেশি জাতীয়তাবাদ: তারেক রহমান ও বর্তমান বাংলাদেশ’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে। তিনি ওই সভায় বক্তব্য রাখেন।
তথ্যমন্ত্রী বলেন, স্বৈরাচারের শাসনামলে দেশের সব খাত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রয়োজনীয় কর্মসূচির প্রথম পর্বের দিনগুলোতে যতটুকু কাজ করা হচ্ছে, তার চেয়ে বেশি সময় ব্যয় করা হচ্ছে ধ্বংসস্তূপ মেরামতের কাজে।
তিনি আরও বলেন, বিগত সরকারের রেখে যাওয়া অপরাজনীতি ও বিধ্বস্ত দেশের জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে তারেক রহমানের সরকার।
এসময় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন উল্লেখ করেন, ১৮০ দিনের কর্মসূচির ব্যাখ্যার মধ্য দিয়ে সরকার দেশে জবাবদিহিতার সংস্কৃতি চালু করছে, যা ভবিষ্যতে একটি মাইলফলক হয়ে থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন