প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে মহাসড়কে পরিচালিত রাত্রীকালীন টহল কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি টহলরত পুলিশ সদস্যদের দায়িত্ব পালন, যানবাহন তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপর নজরদারি এবং মহাসড়কে নিরাপত্তা জোরদারের বিভিন্ন বিষয় সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি পেশাদারিত্ব, সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
একই সঙ্গে তিনি রাণীনগর থানা-এর আওতাধীন একঢালা পুলিশ ক্যাম্প আকস্মিকভাবে পরিদর্শন করেন। ক্যাম্পের সার্বিক কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা, ডিউটি ব্যবস্থাপনা এবং উপস্থিত পুলিশ সদস্যদের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। তিনি ক্যাম্পে দায়িত্বরত সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং জনগণের জানমাল রক্ষা, অপরাধ প্রতিরোধ ও দ্রুত পুলিশি সেবা নিশ্চিত করতে সর্বদা সজাগ থাকার নির্দেশ প্রদান করেন।
পুলিশ সুপার মহোদয় বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের সকল ইউনিট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের তদারকি ও পরিদর্শন কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন