প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ রেলওয়ে পাবনা-ঢাকা রুটে আন্তঃনগর ট্রেন ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’-এর টিকিট বিক্রি শুরু করেছে।
১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট কেনার সুযোগ রয়েছে। আজ ২০, ২১ ও ২২ নভেম্বরের জন্য যাত্রার টিকিট পাওয়া যাচ্ছে।
ঢাকা রুটে পাবনা থেকে ট্রেনের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪২৫ টাকা। এর সঙ্গে সহজের সার্ভিস চার্জ ২০ টাকা যুক্ত হবে। ফলে মোট টিকিটের দাম দাঁড়াচ্ছে ৪৪৫ টাকা।
রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী বুধবার (১১ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ১২ নভেম্বর সকাল ৮টা থেকে ২০, ২১ ও ২২ নভেম্বরের জন্য টিকিট পাওয়া যাবে। পরবর্তী সময়ে প্রতিটি যাত্রার টিকিট যাত্রার ১০ দিন আগে অনলাইনে পাওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী ১৯ নভেম্বর পাবনা-ঢাকা রুটে নতুন এই দুই আন্তঃনগর ট্রেনের উদ্বোধন হবে। ওই দিন বিকেল সাড়ে ৪টায় ‘পাবনা উদ্বোধনী এক্সপ্রেস’ নামে একটি বিশেষ ট্রেন পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়বে।
উদ্বোধনী ও বিশেষ যাত্রার টিকিট পাবনা ও ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের কাউন্টার থেকে অফলাইনে (কম্পিউটারাইজড টিকেট) সংগ্রহ করতে হবে। এই দিনে ট্রেনটি পাবনা ও ঢাকার মধ্যবর্তী ঈশ্বরদী স্টেশনে যাত্রা বিরতি করবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরদিন ২০ নভেম্বর থেকে পাবনা ‘গোধূলি এক্সপ্রেস’ ঢাকা থেকে পাবনার উদ্দেশ্যে বিকেল ৩টা ২৫ মিনিটে এবং পাবনা ‘প্রভাতি এক্সপ্রেস’ পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে সকাল ৮টায় ছাড়বে।
ঢাকা-পাবনা-ঢাকা রুটে নিয়মিত চলাচলের সময় ট্রেন দুটি মধ্যবর্তী ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মসনুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর এবং ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন