প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট সদরের সানমুন ক্লাব সংলগ্ন এলাকায় ইয়াবা ও গাঁজাসহ মোহাম্মদ আজম নামে একজন ব্যক্তি এবং তার ছেলে ফাহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে ফটিকছড়ি থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি চৌকস দল বিবিরহাটের সানমুন ক্লাব এলাকায় অবস্থান নেয়। পরে মাদক কেনাবেচার সময় হাতেনাতে এই বাবা-ছেলেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানিয়েছেন, গ্রেপ্তার বাবা-ছেলে উভয়েই উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর গ্রামের বাসিন্দা হলেও তারা দীর্ঘদিন ধরে বিবিরহাটসহ ফটিকছড়ির বিভিন্ন এলাকায় গোপনে ইয়াবা ও গাঁজার একটি সিন্ডিকেট পরিচালনা করে আসছিলেন। মাদক চক্রের কারণে স্থানীয় যুবসমাজ ধ্বংসের মুখে রয়েছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানিয়েছেন, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। এলাকার মাদক সিন্ডিকেট পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত পুলিশের এই বিশেষ অভিযান এবং চিরুনি তল্লাশি অব্যাহত থাকবে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে আসামিদের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন