প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাইবান্ধার বালাসীঘাট থেকে বাহাদুরাবাদঘাট পর্যন্ত যমুনা নদীর ওপর দ্বিতীয় যমুনা বহুমুখী সেতু নির্মাণের দাবিতে পদযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার মানুষ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বালাসীঘাট-বাহাদুরাবাদঘাটে সেতু নির্মাণ হলে গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁওসহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকার সঙ্গে জামালপুর, ময়মনসিংহ ও রাজধানী ঢাকার যোগাযোগ আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে।
আয়োজকরা দাবি করেন, বর্তমানে ফেরি ও নৌযাননির্ভর যোগাযোগের কারণে নদী পারাপারে দীর্ঘ সময় লাগে। এর ফলে যাত্রী ও পণ্য পরিবহনে ভোগান্তির সৃষ্টি হচ্ছে, যা ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করছে। দ্বিতীয় যমুনা বহুমুখী সেতু নির্মাণ হলে এই অঞ্চলের যোগাযোগব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে বলে তাদের বিশ্বাস।
বক্তারা উল্লেখ করেন, সেতুটি কেবল যোগাযোগ অবকাঠামো নয়; এটি উত্তরাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।
পদযাত্রা ও মানববন্ধনের মাধ্যমে আয়োজকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সম্ভাব্যতা যাচাই/সমীক্ষা সম্পন্ন করে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের দাবি জানানো হয়।
উত্তরাঞ্চলের মানুষের একটাই দাবি—
বালাসীঘাট-বাহাদুরাবাদঘাটে দ্বিতীয় যমুনা সেতু চাই।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন