প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে একটি সালিসি বৈঠকে বাকবিতণ্ডার কারণে নজরুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধকে গুলি করার অভিযোগ উঠেছে। পরে আহত অবস্থায় নজরুল ইসলামকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পারিবারিক বিরোধের কারণে ডাকা সালিসি বৈঠককে কেন্দ্র করে আশিক নামে এক যুবক তাকে গুলি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উল্লেখ্য, আশিক গুলিবিদ্ধ বৃদ্ধ নজরুল ইসলামের নাতি।
ঘটনাটি শনিবার (৪ জুলাই) বিকেলে উপজেলার বশিকপুর ইউনিয়নের রশিদপুর গ্রামের হামিদ উল্যাহ পাটওয়ারী বাড়িতে ঘটে। গুলিবিদ্ধ নজরুল ইসলাম রশিদপুর এলাকার মৃত খলিলুর রহমান পাটওয়ারীর সন্তান। অভিযুক্ত যুবক আশিক একই বাড়ির ইসমাইল হোসেন ফারুকের ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তথ্য অনুযায়ী, আশিকের বাবা ইসমাইল হোসেনের সঙ্গে তার মা আয়েশা বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে একাধিক পারিবারিক বিষয়ে কলহ চলছে। এই সম্পর্কিত বিষয় নিয়ে গত শুক্রবার সন্ধ্যায় বাড়িতে একটি সালিস বৈঠক ডাকা হয়েছিল। সে বৈঠকে নজরুল ইসলামও উপস্থিত ছিলেন। বৈঠক চলাকালীন নজরুল ইসলামের সঙ্গে আয়েশা বেগমের তর্কবিবাদ হয়। আয়েশা বেগম বিষয়টি মোবাইল ফোনে ঢাকায় অবস্থানরত দের ছেলে আশিককে জানান। এর পর শনিবার আসামি আশিক গ্রামে এসে নজরুল ইসলামের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি নজরুলের উপর গুলি ছোড়ে।
ইসমাইল হোসেন ফারুক অভিযোগ করেন, "আশিক আমার চাচাকে গুলি করেছে। সে ঢাকায় ছিল। তার মা তাকে মোবাইল ফোনে ডেকে এনেছেন। এখন আমাকেও হুমকি দিচ্ছে। আমি এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”
গুলিবিদ্ধ নজরুল ইসলাম জানান, "ফারুক আমাকে ডেকে নিয়ে গিয়েছিল। সালিসি বৈঠকে ফারুকের স্ত্রী আয়েশা উত্তেজিত হয়ে ওঠেন। উনি কারও কথা শুনতে রাজি ছিলেন না। এ নিয়ে তার সঙ্গে বাকবিতণ্ডা হয়। এর পরেই আশিক এসে আমাকে গুলি করে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার শামিম মোহাম্মদ আফজাল বলেন, "গুলিবিদ্ধ অবস্থায় এক বৃদ্ধকে হাসপাতালে আনা হয়েছে। আমরা তার এক্স-রে করার পরামর্শ দিয়েছি। এক্স-রে করার পরে শরীরের ভিতরে গুলি রয়েছে কি না, তা নিশ্চিত হতে পারবো। উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালীতে রেফার করা হয়েছে।”
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম বলেছেন, "ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত আশিককে আটকের চেষ্টা চলছে। তার বিরুদ্ধে আগেই সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন