প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সুনামগঞ্জের দিরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দিরাই উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তন আসে। তিনি বলেন, তৎকালীন রাষ্ট্রপতি ও সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে ঘিরে নানা ষড়যন্ত্র ও রাজনৈতিক চক্রান্ত হয়েছিল। সেই ঐতিহাসিক প্রেক্ষাপট ও জাতীয়তাবাদী চেতনার গুরুত্ব নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, নেতৃত্ব ও জাতীয়তাবাদী আদর্শের কথা স্মরণ করে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সভায় প্রধা
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন