প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাশিয়ার সামরিক বাহিনী ডনবাসের পূর্বাঞ্চলীয় শহর ডোব্রোপোলিয়েতে ইউক্রেনীয় বাহিনীকে ঘিরে বিধ্বংসী অভিযান চালিয়ে যাচ্ছে। সেন্টার ব্যাটেলগ্রুপ (Center Battlegroup) ইউক্রেনীয় সেনাদের লক্ষ্য করে সর্বাত্মক হামলা অব্যাহত রেখেছে এবং আলেকজান্দ্রোভকা অভিমুখে অগ্রযাত্রা বজায় রাখছে। এই তথ্য রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস (TASS) জানিয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনীয় বাহিনী ঘেরাও ভেঙে পালিয়ে যাওয়ার কিংবা পাল্টা আক্রমণ চালানোর চেষ্টা করলেও সেগুলো সফলভাবে প্রতিহত করা হচ্ছে। শহরে অবরুদ্ধ অবস্থায় প্রতিদিন গড়ে ৩০ থেকে ৫০ জন ইউক্রেনীয় সেনা নিহত হচ্ছে বলে দাবি করা হয়েছে।
ডোব্রোপোলিয়ে দখলের কৌশলগত গুরুত্ব
ডোব্রোপোলিয়েতে বিজয় অর্জন করা রাশিয়ার সামরিক অভিযানের জন্য অত্যন্ত মৌলিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় উল্লেখ করেছে, যদি ডোব্রোপোলিয় রাশিয়ার নিয়ন্ত্রণে আসে, তবে ডনবাস অঞ্চলের ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর প্রধান দুর্গ হিসেবে পরিচিত 'স্লাভিয়ানস্ক-ক্রামাতোরস্ক-দ্রুঝকোভকা' অঞ্চল সরাসরি হুমকির মুখে পড়বে।
শহরটি ইউক্রেনীয় বাহিনীর প্রধান পরিবহন ও লজিস্টিক হাব হিসেবে কাজ করে, যেখানে দ্নেপ্রোপেত্রোভস্ক অঞ্চল থেকে ইউক্রেনীয় সেনাদের জন্য প্রয়োজনীয় রসদ সরবরাহ করা হতো। রাশিয়ার নিয়ন্ত্রণে আসলে পুরো ডনবাস অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর সাপ্লাই চেইন ভেঙে পড়বে।
ডোব্রোপোলিয়ের আশেপাশের গুরুত্বপূর্ণ পাহাড়ি অঞ্চল ও উঁচু অবস্থানগুলো নিয়ন্ত্রণ করতে পারলে রাশিয়ান বাহিনী ডোনেৎস্ক পিপলস রিপাবলিকের (DPR) সীমান্তে পৌঁছানোর প্রক্রিয়া আরও ত্বরান্বিত করতে সক্ষম হবে।
ইউক্রেনীয় বাহিনী এই অঞ্চলের গুরুত্ব উপলব্ধি করে ঘেরাও মুক্ত করার চেষ্টা করলেও রুশ বাহিনী তা কঠোরভাবে প্রতিহত করছে বলে তাসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন