প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মীম আক্তারের বয়স এক বছর ১১ মাস। জন্মের পর থেকে মাঝে মাঝে ঠাণ্ডা-কাশি ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিল। জন্মের ১১ মাস পর পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জানা যায়, তার হার্টে একটি ছিদ্র রয়েছে। মেয়ের অসুস্থতা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তার দরিদ্র মা-বাবা। অসহায় মা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে গিয়ে সন্তানকে বাঁচানোর আকুতি জানালেও, কেউ তার পাশে দাঁড়াননি।
মীম আক্তার টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার লতিফপুর ইউনিয়নের মধ্যপাড়া ফলঘাটা গ্রামের মিজানুর রহমান ও গৃহিণী সাদিয়া আক্তারের প্রথম সন্তান। তাদের আরও একটি ৬ মাস বয়সী ছেলে সন্তান রয়েছে।
মির্জাপুর প্রেস ক্লাবে এসে কান্নাজড়িত কণ্ঠে মা সাদিয়া আক্তার বলেন, এক বছর আগে চিকিৎসার জন্য মির্জাপুর কুমুদিনী হাসপাতালে মীমকে নেওয়া হয়েছিল। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার হার্টে দুটি ছিদ্র ধরা পড়ে। এরপর ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দ্রুত ওপেন হার্ট সার্জারি করার পরামর্শ দেন। এই চিকিৎসার জন্য প্রয়োজন ৩ লাখ টাকা। কিন্তু পরিবারের পক্ষে এই খরচ বহন করা সম্ভব নয়। শিশুটিকে বাঁচানোর জন্য বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে সাহায্যের আবেদন করেছেন। কিন্তু টাকার অভাবে মেয়ের অপারেশন করাতে পারছেন না।
সাদিয়ার চাচা শরিফুল ইসলাম জানান, ‘শিশুর চিকিৎসার কথা ভেবে পরিবারটি দিশাহারা হয়ে পড়েছে। অসহায় পরিবারকে সবার সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত।’
শিশুর মা সাদিয়া আক্তার বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীসহ সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন। চিকিৎসায় সহযোগিতার জন্য ০১৬৯০২৮১৪৬৮ (বিকাশ) নম্বরে যোগাযোগ করার আহ্বান জানান সাদিয়া আক্তার।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন