প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁদপুরের মতলব দক্ষিণে বিশেষ অভিযানের মাধ্যমে থানা পুলিশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান মানিকের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন কার্যক্রম নিষিদ্ধ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ফজলুল করিম সেলিম, উপজেলা পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ সাগর, মতলব পৌর যুবলীগের সদস্য মো. অলি উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য মো. কাউসার হোসেন এবং মতলব আওয়ামী লীগের সদস্য শাহজালাল।
মতলব দক্ষিণ থানার পুলি পরিদর্শক (তদন্ত) অখিল সরকার জানান, নাশকতা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অরাজকতা সৃষ্টির অভিযোগে তাঁদের গ্রেফতার করা হয়েছে। থানায় সন্ত্রাসবিরোধী আইনে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন