প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শেরপুরের নকলায় কমিউনিটির নেতা, গুরুত্বপূর্ণ ব্যক্তি ও নেটওয়ার্ক সদস্য নিয়ে এমএনসিএএইচ বিষয়ে জনসংলাপ অনুষ্ঠিত হয়েছে। জনসম্পৃক্ততায় সামাজিক ও আচরণ পরিবর্তন (এসবিসি) প্রকল্পের আওতায় স্বাবলম্বী উন্নয়ন সমিতির আয়োজনে এবং ইউনিসেফ বাংলাদেশ’র সহযোগিতায় সোমবার দুপুরের দিকে উপজেলার ৫নং বানেশ্বরদী ইউনিয়নের বাউসা একতা বাজারে এ জনসংলাপ অনুষ্ঠিত হয়।
সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো. লুৎফুল আনোয়ার বাদলের সভাপতিত্বে এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতির নকলা উপজেলা শাখার সমন্বয়কারী নার্গিস আক্তাররের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসংলাপে বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. আব্দুল আজিজ, পরিবার কল্যাণ সহকারী সাহেরা খাতুন, স্বাস্থ্য সহকারী খন্দকার শরীফ হোসেন, বাউসা কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোপাইটার (সিএইচসিপি) এস.এম মনিরুজ্জামান প্রমুখ।
এ জনসংলাপে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ হতে মাঠ পর্যায়ে মা ও শিশু এবং কিশোর-কিশোরীদের জন্য যেসব সেবা প্রদান করা হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে কমিউনিটি পর্যায়ে সমন্বিত উদ্যোগ এবং সিজি সদস্যদের সক্রিয় ভূমিকার প্রয়োজনীয়তাসহ বিভিন্ন বিষয়াবলী তুলে ধরেন।
সংলাপ শেষে মা ও শিশু এবং কিশোর-কিশোরীদের সেবার মান উন্নয়নে সকলের অংশগ্রহণে সমস্যা চিহ্নিত করে সমাধানের জন্য একটি কর্মপরিকল্পনা তৈরি করা হয়। এই জনসংলাপে সিজি কমিটির সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, মসজিদের ইমাম-মোয়জ্জেম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মা দলের সদস্য, গর্ভবতী ও প্রসূতি মা, স্থানীয় কিশোর-কিশোরী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন