প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকার কেরানীগঞ্জে ভেজাল শিশুখাদ্য তৈরির অভিযোগে কাদের অ্যাগ্রো ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকালে রোহিতপুর বিসিক শিল্প এলাকায় প্রতিষ্ঠানটির কারখানায় অভিযান পরিচালনা করে এ জরিমানা আরোপ করা হয়। অভিযানের নেতৃত্ব দেন কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপ।
অভিযান চলাকালে দেখা যায়, শিশুখাদ্যে চিনির পরিবর্তে অ্যাসপারটেম এবং বিটা-ক্যারোটিনের পরিবর্তে টেক্সটাইল ডাই বা বস্ত্রের রং ব্যবহার করা হচ্ছিল। এছাড়াও, প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে জেলি, কৃত্রিম ফ্লেভারযুক্ত পানীয়, লিচু ও চাটনিসহ বিভিন্ন খাদ্যপণ্য প্রস্তুত করা হচ্ছিল।
এছাড়া, প্রতিষ্ঠানটিতে প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে জেলি, কৃত্রিম ফ্লেভারযুক্ত পানীয়, লিচি ও চাটনিসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরি হচ্ছিল। লেবেলে উৎপাদনের তারিখ ও মেয়াদ সঠিকভাবে উল্লেখ করা হয়নি। উৎপাদিত পণ্যের ব্যাচ রেকর্ড, উৎস শনাক্তের নথি কিংবা ব্যবহৃত উপকরণের নিরাপদ ও বিশ্লেষণ সনদ দেখাতে পারেনি।
এসকল অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে নিরাপদ খাদ্য আইনে তিন লাখ টাকা অর্থদন্ড আরোপ করা হয় এবং তাৎক্ষলিকভাবে আদায় করা হয়।
নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর আওতায় জরিমানার পাশাপাশি অননুমোদিত রং, ফ্লেভার ও অন্যান্য রাসায়নিক পদার্থ ঘটনাস্থলেই জব্দ করে ধ্বংস করা হয়।
অভিযানে সার্বিক সমন্বয় করেন ঢাকার জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. নাজমুল ইসলাম। এ সময় নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূইয়া এবং ব্যাটালিয়ন আনসার সদস্যদের একটি টিম উপস্থিত ছিল।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন