প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন মাত্রায় প্রবাহিত হতে যাচ্ছে, ইরানে আবারও বড় ধরনের সামরিক হামলা চালানো "শুধুই সময়ের ব্যাপার" বলে সতর্কতা প্রকাশ করেছে ইসরায়েল। সউদী গণমাধ্যম ‘আল-হাদাস’-কে দেওয়া একটি সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি সূত্র এই উদ্বেগজনক তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ইরান তাদের পারমাণবিক কর্মসূচির জন্য গুরুত্বপূর্ণ সরঞ্জাম ও উপাদান দ্রুত ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ (Pickaxe Mountain) এলাকায় স্থানান্তর করছে। গত বছরের সংঘাত এবং চলতি বছরের ফেব্রুয়ারি ও জুন মাসের বিমান হামলায় এই পার্বত্য কেন্দ্রটিতে আক্রমণ করা হয়নি। ফলে, দেশটি সুরক্ষিত স্থানে তাদের পারমাণবিক সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছে।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) পরিদর্শকদের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুনে ১২ দিনব্যাপী যুদ্ধের পর থেকে ক্ষতিগ্রস্ত পারমাণবিক কেন্দ্রগুলোতে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। এর ফলে, ইরানের কাছে বর্তমানে কত পরিমাণ অস্ত্র তৈরি উপযোগী ইউরেনিয়াম রয়েছে, তা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, প্রয়োজনে পিকঅ্যাক্স মাউন্টেনের ওই পারমাণবিক কেন্দ্রটিতে সরাসরি হামলার নির্দেশ দিতে তিনি প্রস্তুত। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এই কঠোর অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যে নতুন করে পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা সৃষ্টি হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন