প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেত্রকোনার পূর্বধলা উপজেলার ৪নং জারিয়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. হানিফ উদ্দিন রানা। এ সময় তিনি পূজামণ্ডপগুলোতে অনুদান প্রদান করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয়দের সঙ্গে নিয়ে তিনি নিজ ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং পূজার আয়োজন সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে হানিফ উদ্দিন রানা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করে জারিয়া ইউনিয়নকে একটি আধুনিক ও সম্প্রীতিপূর্ণ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান তিনি।
তিনি আরও বলেন, চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নে অগ্রাধিকার দেবেন। পাশাপাশি মাদক ও জুয়া নির্মূলে কার্যকর পদক্ষেপ নেওয়ারও অঙ্গীকার করেন তিনি।
তার এ পরিদর্শনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের বার্তা তুলে ধরা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন