প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাইবান্ধার বাংলাবাজারে অবস্থিত কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) ভেতরে শহীদ মিনারের একটি পিলারের নিচের টাইলস হাতুড়ি দিয়ে ভেঙে ফেলার অভিযোগ উঠেছে প্রশিক্ষক আহসান হাবিবের বিরুদ্ধে। সোমবার (২৬ অক্টোবর) সকালে এই ঘটনা ঘটেছে।
এর আগে, গত ১৮ অক্টোবর একই শহীদ মিনারে লাথি মারার পাশাপাশি আবর্জনা ফেলে গালিগালাজ করেন তিনি। আহসান হাবিব সেই ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেন।
কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মাহবুবার রহমান জানান, অভিযুক্ত প্রশিক্ষক মোহাম্মদ আহসান হাবীব ১৮ অক্টোবর ফেসবুক লাইভে এসে শহীদ মিনারের ওপরে উঠে অবমাননাকর বক্তব্য প্রদান করেন এবং লাথি মারেন। এই ঘটনার ভিডিও প্রমাণ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে রয়েছে। এ ঘটনায় দাপ্তরিক পরামর্শ অনুযায়ী একটি অভিযোগপত্র পাঠানো হয়েছে এবং গত ১৯ অক্টোবর গাইবান্ধা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
অধ্যক্ষ আরও জানান, রবিবার থানার তদন্ত কর্মকর্তা এসে সাক্ষাৎ করার পর, সোমবার সকালে আহসান হাবিব আবারও উগ্র আচরণ করেন এবং ইনস্টিটিউটের শহীদ মিনারের মাঝের একটি পিলারের নিচের বেশ কিছু টাইলস হাতুড়ি দিয়ে ভেঙে ফেলেন।
তিনি উল্লেখ করেন, সিলেটের হবিগঞ্জে দায়িত্ব পালনকালে সহকর্মীদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগও এই বিসিএস কর্মকর্তার (নন-ক্যাডার) বিরুদ্ধে উঠেছিল। সে সময় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল, পরে ২০২৬ সালে পুনরায় চাকরিতে বহাল করা হয়। কিন্তু তার আচরণে কোনো পরিবর্তন দেখা যায়নি।
বিষয়টি তাৎক্ষণিকভাবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক ও প্রশিক্ষণ উইংয়ের পরিচালককে জানানো হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষ আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানান মাহবুবার রহমান।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন