প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আইন পাস করার পর বার কাউন্সিলে নিবন্ধনের সুযোগ ৩৫ বছর বয়স পর্যন্ত থাকবে। তবে, নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করলে ৪০ বছর বয়স পর্যন্ত আইনজীবী হিসেবে তালিকাভুক্তির পরীক্ষা দেওয়ার এবং সনদ পাওয়ার সুযোগ থাকবে, এমনটি জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।
তিনি উল্লেখ করেন, নতুনদের আইন পেশায় সুযোগ দেওয়ার উদ্দেশ্যে বার কাউন্সিলের পক্ষ থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কারণ, ৫০-৬০ বছর বয়সে বিভিন্ন ব্যাংক ও প্রতিষ্ঠানগুলোতে আইন কর্মকর্তা হিসেবে চাকরি করার পর অবসরে এসে আইন পেশায় যুক্ত হতে চাইলে নতুনদের জন্য সুযোগ কমে যায়। এই বিষয়টি মাথায় রেখে বয়সসীমা নির্ধারণ করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর বিজয়নগরে সেন্ট্রাল ল’ কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।
বয়সসীমার বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে ব্যারিস্টার অসীম বলেন, “আপনি আইন পাস করার পর পঁইত্রিশ বছর পর্যন্ত সর্বশেষ রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশনের পর পাঁচ বছর সুযোগ পাবেন। তাহলে সেটা কি আপনাদের জন্য না? আপনি পঁইত্রিশ বছরে রেজিস্ট্রেশন করলেন, চৌত্রিশ বছর নয় মাসে রেজিস্ট্রেশন করলেন, কিন্তু পঁইত্রিশের মধ্যে আপনাকে করতে হবে। একবার করবেন, তাহলে চল্লিশ বছর পর্যন্ত আপনি পরীক্ষা দিতে পারবেন, সনদ পাবেন।”
দুই বছর মেয়াদি এলএলবি কোর্সের ভবিষ্যৎ সম্পর্কে তিনি বলেন, দুই বছর মেয়াদি ল’ কোর্স আর থাকবে না। জাতীয় বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বিষয়টি বার কাউন্সিলের এখতিয়ারভুক্ত নয়। বিশ্ববিদ্যালয়ভিত্তিক সংশ্লিষ্ট কর্তৃপক্ষই এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে। দুই বছরের পরিবর্তে তিন বছর করা হলে চার বছরের অনার্স কোর্সই বেশি ভালো হবে। এ কারণে কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ও অধ্যক্ষকে অনার্স কোর্স চালুর পরিকল্পনা করার পরামর্শ দেন তিনি। অর্থাৎ, অনার্সের জন্য পরিকল্পনাটা করতে হবে। কারণ সামনের দিকে দুই বছর থাকবে না। তখন আর ছাত্র-ছাত্রী নাও পাওয়া যেতে পারে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে ব্যারিস্টার অসীম বলেন, নিয়ম মেনে ও আন্তরিকতার সঙ্গে দুই বছরের কোর্স শেষ করতে হবে। ভালো ফল করে কলেজের সুনাম বৃদ্ধি করার পাশাপাশি ভবিষ্যতে কলেজটিকে অনার্স পর্যায়ে উন্নীত করার ক্ষেত্রেও শিক্ষার্থীদের অবদান রাখতে হবে। সমাজে আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আইনের শাসন প্রতিষ্ঠায় প্রত্যেককে ধারক ও বাহক হিসেবে নিজেদের প্রস্তুত করতে হবে।
তিনি আরও বলেন, কলেজটির শিক্ষকদের উচ্চমানের শিক্ষাগত যোগ্যতা ও পাঠদানের সক্ষমতা রয়েছে। শিক্ষার্থীদেরও সেই মানের সঙ্গে সামঞ্জস্য রেখে নিজেদের প্রস্তুত করতে হবে। ভালো ফলাফলের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম আরও বৃদ্ধি করতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন