প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কিশোরগঞ্জের ভৈরবে ১৬ বছর ১ মাস বয়সী এক কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছেন উপজেলা প্রশাসন। আজ ৬নভেম্বর, শুক্রবার বিকেল ৩টার দিকে পৌর এলাকার কালিপুর মধ্যেপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কালিপুর এলাকার বাসিন্দা শারীরিক প্রতিবন্ধী মুর্শিদ মিয়া তাঁর অপ্রাপ্তবয়স্ক মেয়ের সঙ্গে নিজের বোনের ছেলের বিয়ে দেওয়ার উদ্যোগ নেন। টেলিফোনে যোগাযোগের মাধ্যমে বিয়ের সিদ্ধান্ত চূড়ান্ত গ্রহণ করে। এ উপলক্ষে মেয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছিল।
বাল্যবিবাহের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আজিমুল হক। পরে কিশোরীর বয়স যাচাই করে দেখেন, ওই কিশোরীর বয়স মাত্র ১৬ বছর ১ মাস। এ অবস্থায় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ১০ ধারার বিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় বিয়ের আয়োজন।
এ সময় মুর্শিদ মিয়ার শারীরিক প্রতিবন্ধিতার বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁর প্রতিবেশী ও স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ মতি বাল্যবিবাহ বন্ধের বিষয়ে দায়িত্ব নেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না এমন অঙ্গীকার করে তিনি লিখিত মুচলেকা দেন। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিরা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করলে তাঁদের কাছ থেকেও মুচলেকা গ্রহণ করা হয়।
প্রশাসনের এ উদ্যোগে একটি বাল্যবিবাহের আয়োজন বন্ধ হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ে থেকে বিরত রাখা এবং তাদের শিক্ষা, অধিকার ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবার ও সমাজের সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন