প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনার প্রভাব শ্রমবাজারে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। অর্থনীতিবিদদের সতর্কবার্তা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নতুন ৫০ শতাংশ শুল্কের কারণে কানাডায় প্রায় ৯০ হাজার চাকরি ঝুঁকির সম্মুখীন হতে পারে।
ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ ট্রেভর গ্লোবাল নিউজকে জানিয়েছেন, এই শুল্কের কার্যকারিতা কতদিন থাকবে, তার ওপর চাকরি ক্ষতির পরিমাণ অনেকাংশেই নির্ভর করছে। তিনি উল্লেখ করেছেন, সম্ভাব্য চাকরি হারানোর প্রায় দুই-তৃতীয়াংশ প্রভাব পড়বে সরাসরি শুল্কের আওতায় থাকা পণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোতে। বাকি এক-তৃতীয়াংশ ক্ষতি হবে এসব প্রতিষ্ঠানের সরবরাহকারী ও সংশ্লিষ্ট খাতগুলোতে।
এদিকে, শ্রমিক সংগঠন ইউনাইটেড স্টিলওয়ার্কার্স (ইউএসডব্লিউ) দুই দেশের মধ্যে দ্রুত বাণিজ্য আলোচনা পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছে। সংগঠনটির নেতারা মন্তব্য করেছেন, চলমান বাণিজ্য বিরোধ কর্মসংস্থান, শিল্পপ্রতিষ্ঠান এবং স্থানীয় কমিউনিগুলোর জন্য বাড়তি অনিশ্চয়তা সৃষ্টি করছে।
গত ২২ আগস্ট, কানাডার ২৭ দশমিক ৬ বিলিয়ন ডলার মূল্যের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এর পাল্টা পদক্ষেপ হিসেবে, কানাডা ৮ সেপ্টেম্বর থেকে নির্দিষ্ট কিছু মার্কিন পণ্যের ওপর ১৫, ২৫ ও ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক কার্যকর করেছে।
শ্রমিক সংগঠনগুলোর মতে, কানাডা ও যুক্তরাষ্ট্রের অর্থনীতি দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠভাবে পরস্পরের সঙ্গে যুক্ত রয়েছে। ফলে, বাণিজ্য সংঘাত দীর্ঘায়িত হলে এর নেতিবাচক প্রভাব শ্রমিক, ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ পরিবারগুলোর ওপর আরও বাড়তে পারে। তাই, পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত আলোচনার মাধ্যমে বাণিজ্যিক অনিশ্চয়তা দূর করার ওপর গুরুত্বারোপ করেছে ইউএসডব্লিউ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন