প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পটুয়াখালীর কলাপাড়ার কুলসুম বেগম পরিবারের কাছে ফিরতে চান। বর্তমানে তিনি নিজের ঠিকানা হারিয়ে পথে পথে ঘুরছেন। স্বামী ও সন্তানদের খুঁজছেন তিনি। কুলসুম বেগমের স্থায়ী ঠিকানা না থাকায় দিন-রাত অন্যের দুয়ারে দুয়ারে ঘুরতে হচ্ছে তাকে। তিনি যে যা পাচ্ছেন, তাই খাচ্ছেন। তার এই অসহায় অবস্থার খবর পেয়ে পটুয়াখালীর কলাপাড়ার মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন পাশে দাঁড়াই তার জন্য আশ্রয়ের ব্যবস্থা করেছে।
সংগঠনটি কুলসুম বেগমের পরিবার খুঁজে বের করার চেষ্টা করছে। একইসাথে, তার পরিবার খুঁজে না পাওয়া পর্যন্ত অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে কুলসুম বেগম পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামে অবস্থান করছেন। পরিবার হারা এই বৃদ্ধার বয়স আনুমানিক ৭০ বছর। তার স্বামীর নাম মোক্তার সিকদার (কুদ্দুস)। কুলসুম বেগম চার সন্তানের জননী। তার ছেলের নাম ইব্রাহিম, বড় মেয়ের নাম সুফিয়া, মেজ মেয়ের নাম ফিরোজা, আর ছোট মেয়ের নাম পারুল।
তিনি আরও কয়েকজন স্বজনের নাম উল্লেখ করেছেন, যার মধ্যে তার দেবর জব্বার, হামিদ ও সত্তার অন্তর্ভুক্ত। কুলসুম বেগম জানিয়েছেন, তার স্বামী বাড়িতে ধান চালের ব্যবসা করতেন। যদিও তিনি সবকিছু বলতে পারছেন, তবে তার থানা, জেলা, ইউনিয়ন কিংবা গ্রামের নাম বলতে পারছেন না। তিনি বারবার একটি নাম উচ্চারণ করছেন, সেটি হলো ঝিকরগাছা। কুলসুম বেগমের মুখে একটাই কথা, "আমি বাড়ি ফিরতে চাই।" তাই, পরিবার হারা অসহায় কুলসুম বেগমকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে সহযোগিতা কামনা করছে পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন। যদি কেউ তার পরিবারের সন্ধান জানেন অথবা তাকে চিনে থাকেন, তবে ০১৭১০৭৮৩২৬৩ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ : নয়নাভিরাম গাইন (নয়ন) প্রতিষ্ঠাতা ও সভাপতি পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন, নীলগঞ্জ, কলাপাড়া, পটুয়াখালী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন