প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, "গণরায়ের বিরুদ্ধে না গিয়ে জনগণের পক্ষে দাঁড়ান।"
তিনি বুধবার সকালে রাজধানীর তেজগাঁওয়ের নাবিস্কো মোড়ে ১১-দলীয় ঐক্য আয়োজিত আগামী শনিবারের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষ্যে গণসংযোগ ও প্রচারপত্র বিলি কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী সেলিম উদ্দিন আরও বলেন, "বিদ্যুৎ, সার, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।" তিনি অভিযোগ করেন, ক্ষমতায় এসে জনগণের স্বার্থ রক্ষার পরিবর্তে সরকার নিজেদের স্বার্থে ব্যস্ত হয়ে পড়েছে। তিনি উল্লেখ করেন, "অতীতে দলীয়করণ হলেও মাত্র আট মাসে যেভাবে পরিস্থিতির পরিবর্তন ঘটেছে, তা দেশের দীর্ঘ রাজনৈতিক ইতিহাসকে নতুনভাবে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।"
তিনি প্রশ্ন করেন, "যে দল নিজেদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারে না, তারা কীভাবে দেশ পরিচালনা করবে?" সেলিম উদ্দিন বলেন, দেশে কোনো ধরনের দুর্নীতি, চাঁদাবাজি ও মাস্তানি চলতে দেওয়া যাবে না এবং যারা এসব কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
মোহাম্মদ সেলিম উদ্দিন আরও জানান, "লংমার্চের পর দেশের মানুষকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর কর্মসূচি পালন করা হবে।" তিনি বলেন, "জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় মানুষ প্রস্তুতি নিচ্ছে।" তিনি দাবি করেন, "দ্রুত গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে এবং দেশে জনগণের শাসন নিশ্চিত করতে হবে।"
তিনি হাসপাতালের হামলার ঘটনায় সংশ্লিষ্ট সংসদ সদস্যকে সরিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে বলেন, "এ যেন দায় শেষ করার মতো।" তিনি উল্লেখ করেন, "যদিও জনগণের সমস্যার কথা বলায় বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে মিথ্যা মামলায় আটক রাখা হয়েছে।" সেলিম উদ্দিন দাবি করেন, "আমরা অবিলম্বে তাঁর মুক্তি দাবি করছি।" তিনি সতর্ক করেন, "দ্রুত মুক্তি দেওয়া না হলে কঠোর আন্দোলনের মাধ্যমে তা আদায় করা হবে।"
সরকারের প্রতি আহ্বান জানিয়ে সেলিম উদ্দিন বলেন, "জনগণের গণরায়ের বিরুদ্ধে অবস্থান না নিয়ে জনগণের পক্ষে দাঁড়ান।" তিনি বলেন, "জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।"
এ সময় তিনি ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানান।
তেজগাঁও উত্তর থানা আমির (২৫ নম্বর ওয়ার্ড) আহসান উল্লাহর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেন ও আতাউর রহমান সরকার। এছাড়া বক্তব্য রাখেন মহানগরী মজলিসে শূরা সদস্য অ্যাডভোকেট জিল্লুর রহমান, কলিম উল্লাহ ও নাসিফুল হক নাসিফ প্রমুখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন