প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খুলনা, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ : জয়নাল সরদার (৫৫) নামের এই ব্যক্তি, যার পরিচয় পরিবর্তন করে ভারতে এবং কুয়েতে প্রায় ২৭ বছর ধরে আত্মগোপনে ছিলেন, এরশাদ শিকদারের সহযোগী হিসেবে পরিচিত।
জয়নাল সরদার, যিনি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, তাকে গতকাল শনিবার রাতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬) খুলনা এবং এসআরবি-৮ বরিশালের যৌথ দল।
জয়নাল বরিশালের গৌরনদী থানার বংকুরা গ্রামের মৃত আহম্মদ আলী সরদারের ছেলে।
আজ রোববার এসআরবি-৬ খুলনার মিডিয়া সেলের মাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্য এবং তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে জয়নাল সরদারের অবস্থান সনাক্ত করা হয়। এরপর সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এসআরবি সূত্রে জানা যায়, ১৯৯৯ সালে খুলনার রূপসা থানায় তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটি আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হলে হত্যার অপরাধে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সাথে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশও দেওয়া হয়।
এছাড়া, লাশ গুমের অপরাধে পৃথকভাবে তাকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দীর্ঘদিন পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
গ্রেফতার জয়নালকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে, সংশ্লিষ্ট মামলায় মোট আটজন আসামি ছিল, যার মধ্যে খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদার ১নং আসামি হিসেবে চিহ্নিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন