প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আগামী আগস্ট মাসের মধ্যেই সরাসরি ঢাকা-পাবনা ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, সেতু ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।
শনিবার (২০ জুন) দুপুরে পাবনা সার্কিট হাউস মিলনায়তনে সরকারি কর্মকর্তা ও সুধী সমাজের সঙ্গে মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মন্ত্রী এ সময় বলেন, ‘পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে আন্তর্জাতিক মানের মাল্টি-মোডাল যোগাযোগব্যবস্থা চালু করা হবে। এ ক্ষেত্রে মালিক-শ্রমিকদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে পরিবহন খাতে শৃঙ্খলা আনার ওপর গুরুত্ব দেওয়া হবে।’
শেখ রবিউল আলম আরো বলেন, ‘ঢাকা-পাবনা রুটের লোকোমোটিভ প্রস্তুত রয়েছে। আগামী মাসে কোচ পাওয়া গেলে আগস্টেই অগ্রাধিকার ভিত্তিতে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চলাচল শুরু করা হবে।’
এ ছাড়া ঢাকার সঙ্গে যোগাযোগ সহজ করতে আরিচা-খাসচর সড়ক প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি ও ডিপিপি প্রণয়নের কাজ চলছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা-৫ (পাবনা সদর) আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মণ্ডল, পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সুফী উল্লাহসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন