প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন যে, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে স্বাস্থ্যসেবা চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ দিবস উপলক্ষে এ মন্তব্য করেন।
স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে স্বাস্থ্যসেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এই লক্ষ্যে হাসপাতালগুলোর সঙ্গে চুক্তির প্রক্রিয়া চলমান রয়েছে। প্রথম পর্যায়ে পাইলট প্রকল্প হিসেবে পাঁচটি হাসপাতালে এই কার্যক্রম শুরু হবে। হাসপাতালগুলোর সেবার চার্জ নির্ধারণ নিয়ে আলোচনা চলছে, এবং আলোচনা শেষে দ্রুত এই সেবা চালু করা হবে।
মন্ত্রী আরও জানান, দেশে পিএসসি মাধ্যমে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলছে। নতুন নিয়োগ পাওয়া চিকিৎসকদের মধ্যে ১৭ জনকে বগুড়ায় পদায়ন করা হয়েছে। এছাড়া, দেশে নতুন করে ২০টি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, এর মধ্যে বগুড়াও অন্তর্ভুক্ত রয়েছে।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক নিয়োগ, প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ এবং সার্বিক চিকিৎসাসেবা উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী মন্তব্য করেন, ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের লুটপাট ও অব্যবস্থাপনার কারণে দেশের স্বাস্থ্যখাত তলানিতে গিয়ে ঠেকেছে। বর্তমানে দেশের ১৫টি হাসপাতালে বর্জ্য ব্যবস্থাপনার কাজ সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব হাসপাতালে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালুর উদ্যোগ নেওয়া হবে।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের অ্যালমনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। এছাড়াও, বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি সভাপতি রেজাউলল করিম বাদশা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন