প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রংপুর, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ : জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলার জন্য এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে রংপুর রেঞ্জ পুলিশের অধীনে গঠন করা হচ্ছে ‘কুইক রেসপন্স টিম’ (কিউআরটি)। কোনো অনাকাঙ্ক্ষিত বা জরুরি পরিস্থিতির উদ্ভব হলে সংশ্লিষ্ট ইউনিটের ডাকার অপেক্ষা না করে, এই টিমগুলো সমন্বিতভাবে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
আজ বৃহস্পতিবার দুপুরে রংপুর ডিআইজি কার্যলয়ের হলরুমে অনুষ্ঠিত বিশেষ পর্যালোচনা সভায় বিভাগের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ এবং যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলার লক্ষ্যে এ ‘কুইক রেসপন্স টিম’ (কিউআরটি) গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় পুলিশ বিভাগের রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ সভাপতিত্ব করেন। তিনি জানান, কুইক রেসপন্স টিমের কার্যক্রম সংশ্লিষ্ট হোস্ট ইউনিটের নেতৃত্ব ও নির্দেশনায় পরিচালিত হবে। মেট্রোপলিটন এলাকায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং সংশ্লিষ্ট জেলায় পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী টিমগুলো তাদের দায়িত্ব পালন করবে।
সভায় প্রতিটি জেলা ও সংশ্লিষ্ট বিশেষায়িত ইউনিটের সমন্বয়ে কুইক রেসপন্স টিমের সদস্যদের তালিকা দ্রুত প্রস্তুত করে পুলিশ হেডকোয়ার্টার্সে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত, সমন্বিত ও কার্যকর পুলিশি সাড়া নিশ্চিত করতে রংপুর রেঞ্জ পুলিশ সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে বলেও সভায় জানানো হয়।
রংপুর রেঞ্জ কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত সভায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মুহাম্মদ মাহবুবুর রশীদ, রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রংপুর বিভাগের আট জেলার পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট ইউনিট প্রধান ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন