প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ‘দ্য কল অব দ্য ওয়াইল্ড’ সিনেমায় অভিনয় করা ইসরায়েলি অভিনেতা গাই কাপুলনিক। বিনোদন অঙ্গনে তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে, এবং তার বয়স ছিল মাত্র ৪৬ বছর।
ক্যালিফোর্নিয়া পোস্টের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত সপ্তাহে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিমান দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির একজন হিসেবে গাই কাপুলনিক শনাক্ত হয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, অভিনেতাকে বহনকারী এক ইঞ্জিনের অ্যারোনিকা চ্যাম্পিয়ন বিমানটি গত বৃহস্পতিবার একটি প্রত্যন্ত মাঠে বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনা লেক অ্যারোহেডের উত্তরে অবস্থিত হেস্পেরিয়াতে ঘটে। দুর্ঘটনায় নিহত অপর ব্যক্তির পরিচয় ৩৩ বছর বয়সী টেইলর লাস্কা হিসেবে শনাক্ত করা হয়েছে।
ক্যালিফোর্নিয়া পোস্টের প্রতিবেদনে আরো জানানো হয়েছে, গাই কাপুলনিক ইসরায়েলি ছিলেন এবং তিনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীতেও কর্মরত ছিলেন। সংবাদমাধ্যমটির দাবি, তিনি দেশটির অভিজাত ৬৬৯ অনুসন্ধান ও উদ্ধারকারী ইউনিটের সদস্য ছিলেন।
প্রতিবেদন অনুসারে, কাপুলনিক লস অ্যাঞ্জেলেসে বসবাস করতেন। অভিনয়ের পাশাপাশি সেখানে ফ্লাইট প্রশিক্ষক হিসেবেও কাজ করতেন তিনি।
‘দ্য কল অব দ্য ওয়াইল্ড’সহ বিভিন্ন চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া এই অভিনেতার এমন আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করছেন তার সহকর্মী ও ভক্তরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন