প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় শতবর্ষী এক বৃদ্ধা এবং এক নারীকে শারীরিক নির্যাতন ও রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ফাতেমা খাতুন (৩০) বাদী হয়ে বিশ্বম্ভরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট (দক্ষিণ) ইউনিয়নের উলাশনগর গ্রামের বাসিন্দা ফাতেমা খাতুন ও তার পরিবারের সঙ্গে প্রতিবেশীদের পূর্ব শত্রুতা চলে আসছিল। গত ২২ অক্টোবর (বৃহস্পতিবার) বেলা আনুমানিক ১১.০০ ঘটিকার সময় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ১. নবাব মিয়া (৩৮), ২. ডালিয়া আক্তার (৩০), ৩. সুমা আক্তার (২৫), ৪. সোনায়ারা বেগম (৩৫), ৫. উজ্জ্বল মিয়া (১৯) সহ অজ্ঞাতনামা ১০/১৫ জন লোক ফাতেমা খাতুনের বসতবাড়িতে চড়াও হয়।
অভিযোগে বলা হয়, বিবাদীরা ফাতেমা খাতুন ও তার ১০০ বছর বয়সী শাশুড়ি জমিলা খাতুনকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। গালিগালাজের প্রতিবাদ করলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি কিল-ঘুষি, লাথি ও টানা হেঁচড়া করে ফাতেমা খাতুন ও শতবর্ষী বৃদ্ধা জমিলা খাতুনকে শরীরের বিভিন্ন স্থানে নিলা-ফুলা সহ রক্তাক্ত জখম করে। তাদের আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করেন। পরবর্তীতে স্বজন ও স্থানীয়দের সহায়তায় জখমীদের বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ উল্লাহ ভূঁইয়া জানান, লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগের আলোকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন