প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ : দুই শতাব্দীরও অধিক সময় ধরে মার্কিন সাংবিধানিক ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য বিভিন্ন নীতি ও গণতান্ত্রিক ঐতিহ্যের ওপর আলোকপাত করে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘যুক্তরাষ্ট্রের সংবিধান দিবস’ উদযাপন করেছে ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস।
সিনেট হলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আবদুস সালাম, সাংবিধানিক বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
অনুষ্ঠানে ক্রিস্টেনসেন উল্লেখ করেন, অব্যাহত বিতর্ক এবং ঐকমত্যে পৌঁছানোর নিরন্তর প্রচেষ্টা যুক্তরাষ্ট্রের সংবিধানের দৃঢ়তা ও স্থায়িত্ব বজায় রাখতে সহায়ক হয়েছে।
মার্কিন মিশনের মুখপাত্র পূর্ণিমা রাইয়ের দেওয়া এক বিবৃতিতে, তিনি সংবিধানের মূল বৈশিষ্ট্যসমূহ— যেমন ক্ষমতার পৃথকীকরণ, বিচার বিভাগের স্বাধীনতা এবং সংশোধনী আনার সুযোগের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রদূত বলেন, এসব সাংবিধানিক নীতি দুই শতাব্দীরও বেশি সময় ধরে মার্কিন সংবিধানকে টিকিয়ে রাখতে এবং বিশ্বের বিভিন্ন গণতন্ত্রকে অনুপ্রাণিত করতে সহায়তা করেছে।
অনুষ্ঠানমালায় অন্তর্ভুক্ত ছিল একটি উন্মুক্ত সভা, প্যানেল আলোচনা, রচনা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা এবং ‘আমেরিকান ফাউন্ডার্স মিউজিয়াম’ শীর্ষক প্রদর্শনী।
গণতন্ত্রের ২৫০ বছর পূর্তি উপলক্ষ্যে যুক্তরাষ্ট্র বিভিন্ন কর্মসূচি পালন করছে। এর অংশ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন