প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মানিকগঞ্জের শিবালয়ের যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে পৃথক তিনটি অভিযানে ১ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২ লাখ ৯০ হাজার মিটার কারেন্ট জাল, ১০৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে এবং ১৫ জন জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে ১৩ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। বাকি ২ জনের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
শিবালয় উপজেলা মৎস্য দপ্তরের সূত্রে জানা গেছে, শুক্রবার (২৩ অক্টোবর) মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মনিষা রানী কর্মকারের নেতৃত্বে যমুনা নদীতে অবৈধ মৎস্য আহরণকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়। এ সময় ১ লাখ ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১০০ কেজি মাছ জব্দ করা হয় এবং ১৩ জন অবৈধ মৎস্য আহরণকারীদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল প্রদান করা হয়।
অপরদিকে, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও পাটুরিয়া নৌ-থানা পুলিশের যৌথ অভিযানে যমুনা নদীতে মোট ৯০ হাজার মিটার কারেন্ট জাল ও ২ জন অবৈধ মৎস্য আহরণকারী আটক করা হয়। পাটুরিয়া নৌ-থানা পুলিশ অবৈধভাবে মাছ ধরার অভিযোগে ২ জন মৎস্য আহরণকারীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে।
আরেকটি অভিযানে বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা যমুনা নদীতে অভিযান পরিচালনা করে মোট ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ মাছ জব্দ করে।
উক্ত অভিযানে জব্দকৃত ২ লাখ ৯০ হাজার অবৈধ কারেন্ট জালের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা। এসব জাল নদীর তীরে জনসমক্ষে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। জব্দকৃত ১০৫ কেজি ইলিশ মাছ স্থানীয় অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন