প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের পরাজয়ে বৈভব সূর্যবংশীকে বসিয়ে রেখে সমালোচনার ঝড় উঠেছে।
টি-২০ ফরম্যাটের খেলায় ভারত নিজেদের অজেয় হিসেবে তৈরী করেছিল। মাসতিনেক আগে টি-২০ বিশ্বকাপ জেতার পর দেখা যাচ্ছিলো, সবাই ধারণা করেছিল, আয়ারল্যান্ড সফরের আগে ভারত মাঠে নামবে, খেলবে ও জিতবে।
কিন্তু পুচকে আয়ারল্যান্ডের কাছে ভারতকে মাটিতে নামতে হয়েছে। আয়ারল্যান্ড ভারতকে একেবারে হোয়াইটওয়াশ করে তাদের জয়রথ থামিয়ে দিয়েছে। ভারতের টানা ১৬ টি-২০ সিরিজ জয়ের স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। প্রথম ম্যাচে ৩৪ রানে পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে তারা ১ রানে হেরেছে।
ভারতের এ লজ্জাজনক পরাজয় অপ্রত্যাশিতভাবেই চারদিকে সমালোচনার ঝড় তুলেছে, তবে এর অধিকাংশই বৈভব সূর্যবংশীকে একাদশে না রাখার কারণে হয়েছে। কিংবদন্তি সুনীল গাভাস্কার বৈভবকে একাদশে না দেখে বিস্মিত, তিনি বলেন, 'আমি আশা করেছিলাম আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচেই বৈভব দলে থাকবে। অভিষেক শর্মা বা সঞ্জু স্যামসনের সঙ্গে বৈভবেরই ওপেন করা উচিত ছিল।' গাভাস্কার আশা করছেন, ইংল্যান্ড সিরিজে সূর্যবংশী সুযোগ পাবেন, 'সে অবশ্যই সুযোগ পাবে। তার মতো প্রতিভাকে আপনি উপেক্ষা করতে পারবেন না।'
কিন্তু প্রশ্ন উঠেছে, কেন সূর্যবংশীকে একাদশে রাখা হয়নি। দলের ভেতরে ও বাইরে নানান মতামত বেরিয়েছে। ভারতীয় টিম ম্যানেজমেন্টের সূত্র অনুযায়ী, ১৫ বছর বয়সী তরুণ প্রতিভাকে সুরক্ষা দিতেই তাকে আয়ারল্যান্ডের পরিচিত পরিবেশে নামানো হয়নি। টিম ম্যানেজমেন্টের যুক্তি ছিল স্পষ্ট— কিশোর খেলোয়াড়কে রক্ষার জন্য। আয়ারল্যান্ডের সবুজ ও স্যাঁতসেঁতে পিচের বৈশিষ্ট্য ছিল প্রচুর সুইং, অতিরিক্ত বাউন্স এবং সিম মুভমেন্ট; যা আইপিএলের ব্যাটিং-বান্ধব পিচের থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল।
তারা হয়তো মনে করেছিল, এই অপরিচিত পরিস্থিতিতে একজন ১৫ বছর বয়সীকে মাঠে নামালে তার আত্মবিশ্বাস ব্যাহত হতে পারে। কিন্তু সুরক্ষা দেওয়ার অজুহাতে বৈভবকে বসিয়ে রেখে তারা নিজেদের দুর্বলতাগুলি সামনে নিয়ে এসেছেন। একজন তরুণ প্রতিভাকে রক্ষা করা দলীয় ব্যবস্থাপনার একটি চমৎকার উদাহরণ হতে পারে, কিন্তু বৈভবের ক্ষেত্রে এটি হিতে বিপরীত হয়েছে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের লজ্জাজনক পরাজয় প্রমাণ করেছে, অতিরিক্ত সুরক্ষামূলক অভিভাবকত্ব মাঝে মাঝে পরিবারের অন্যান্য সদস্যদের অরক্ষিত করে দিতে পারে।
দ্বিতীয় ম্যাচের পরে সংবাদ সম্মেলনে আসার সময় ভারতের সহকারী কোচ রায়ান টেন ডাসকেটকেও বৈভবের না থাকা নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। তিনি বলেছিলেন, 'সে (বৈভব) অবশ্যই আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য তৈরি, এতে কোনো সন্দেহ নেই। আইপিএলে সে দুর্দান্ত পারফর্ম করেছে। আমরা সবাই তার ব্যাটিং দেখার জন্য উন্মুখ। কিন্তু অন্যান্য খেলোয়াড়দের মতো তাকেও একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে হবে।'
তিনি আরো যোগ করেছেন, 'আমাদের মনে রাখতে হবে বিশ্বকাপ জিততে সঞ্জু স্যামসনকেও দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে। আমরা সবাইকে দীর্ঘ সময়ের জন্য সুযোগ দিতে চাই।'
এখন যতই সুরক্ষার কথা বলা হোক; অজিত আগারকারের নির্বাচক দল বৈভবকে দেখে দলে ডাকেননি। সর্বশেষ আইপিএলে ২৩০ স্ট্রাইক রেটে সর্বোচ্চ ৭৭৬ রান করে নির্বাচকদের বাধ্য করেছেন। মাত্র ১৫ বছর বয়সী বৈভব আইপিএলে ক্রিস গেইলের সর্বোচ্চ ছক্কার রেকর্ড ভেঙেছেন। শুধু আইপিএল নয়; বয়সভিত্তিক ক্রিকেট, ঘরোয়া ক্রিকেট, ভারত 'এ' দলের শ্রীলঙ্কা সফরে বিরতিহীনরূপে রেকর্ড পারফরম্যান্স করে সবাইকে চমকে দিয়েছেন বৈভব সূর্যবংশী। ইংল্যান্ড সফরে মাঠে নামলে তিনি শচিনকে পেছনে ফেলে ভারতের সবচেয়ে কম বয়সী আন্তর্জাতিক ক্রিকেটার হবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন