প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
উচ্চ আদালতের কোনো আদেশের বিরুদ্ধে হরতাল, অবরোধ অথবা ধর্মঘটের আয়োজন করা যাবে না। এই নির্দেশনা প্রদান করেছেন হাইকোর্ট।
গতকাল রোববার বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করে। এর ফলে বাস মালিক সমিতি এবং সড়ক পরিবহন সমিতির পক্ষ থেকে কোনো হরতাল বা অবরোধের আয়োজন করা সম্ভব হবে না।
আদেশের প্রেক্ষিতে বিআরটিএর অ্যাডভোকেট রাফিউল ইসলাম মন্তব্য করেন, "হাইকোর্টের কোনো জাজমেন্ট অ্যান্ড ভার্ডিকের বিরুদ্ধে কোনো স্ট্রাইক বা হরতাল ডাকতে পারবে না।" তিনি আরও বলেন, "যদি ডাকতে হয়, তাহলে প্রপার মেজার নিতে বলা হচ্ছে রেসপন্ডেন্ট নম্বর ২ হোম মিনিস্ট্রিকে, বিআরটিএ-কে এবং বিআরটিসিকে।" বাস মালিক সমিতি, ট্রান্সপোর্ট রিলেটেড মালিক অ্যাসোসিয়েশন বা শ্রমিক অ্যাসোসিয়েশন, কেউই এই ধরনের ডাক দিতে পারবে না। মালিক সমিতি এবং শ্রমিক সমিতি, এরা কেউ ডাক দিতে পারবে না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন