প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশের বিভিন্ন স্থানে গত ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ এবং ৭৪টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ৭ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত এসব নাশকতার পাশাপাশি পুলিশের স্থাপনা ও যানবাহনেও হামলা চালানো হয়েছে।
এই ঘটনায় পুলিশ ৩৮টি মামলা দায়ের করেছে। গ্রেফতার করা হয়েছে ৬৩ জনকে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে প্রকাশিত পরিসংখ্যানে এসব তথ্য জানানো হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, এই ১২ দিনে দেশের বিভিন্ন স্থানে পুলিশের তিনটি স্থাপনায় আগুন দেওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পুলিশের ১৮টি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। দুটি পুলিশ স্থাপনায় ককটেল বিস্ফোরণ ঘটানোর পাশাপাশি একটি গাড়িও বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে ৭৮টি ককটেল বিস্ফোরণ এবং ৭৪টি পরিবহনে অগ্নিসংযোগের তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় দায়ের করা ৩৮টি মামলায় ৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে সংঘটিত সব ঘটনার বিপরীতে মোট কতটি মামলা হয়েছে, সে বিষয়ে পৃথক কোনো পরিসংখ্যান প্রকাশ করেনি পুলিশ সদর দপ্তর।
এদিকে ধারাবাহিক এসব নাশকতার ঘটনায় জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে গণপরিবহনে আগুন, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং পুলিশের স্থাপনা ও যানবাহনে হামলার ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বাড়তি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) কামারুম মুনিরা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি ও টহল জোরদার, চেকপোস্ট স্থাপন এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর মতো কার্যক্রম চালু রয়েছে।
তিনি আরও জানান, নিষিদ্ধ সংগঠন ও কার্যক্রম নিষিদ্ধ দলগুলো যাতে কোনো ধরনের নাশকতা চালাতে না পারে, সে জন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কেউ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে। নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন