প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম দিকনির্দেশনায় পোরশা থানার একটি চৌকস টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রাপ্ত গোপন ও নির্ভরযোগ্য তথ্যের ডাটা বিশ্লেষণ করে গত ৩০/০৮/২০২৬ খ্রি. তারিখে ঢাকা মেট্রোপলিটন এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা সাজা প্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ৩ জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
অভিযানকালে শেরেবাংলা থানাধীন শেরেবাংলা সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে সরকারি কোয়ার্টার এবং মোহাম্মদপুর থানাধীন বসিলা বস্তিতে আসামিদ্বয়ের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতারকৃত আসামীরা হলেনঃ-
১। মোঃ বিশু শেখ (৪৭), পিতা-মৃত জমির উদ্দীন শেখ, সাং-গোপীনাথপুর, থানা-পোরশা, জেলা-নওগাঁ। তার বিরুদ্ধে জিআর সাজা একটি সহ তিনটি ওয়ারেন্ট
২। মোছাঃ নাজিরা খাতুন (৪০), স্বামী-মোঃ বিশু শেখ, সাং-গোপীনাথপুর, থানা-পোরশা, জেলা-নওগাঁ এর বিরুদ্ধে তিনটি ওয়ারেন্ট
৩। মোঃ আঃ হামিদ (৫০), পিতা-মৃত জিদার রহমান, সাং-বড়গ্রাম, থানা-পোরশা, জেলা-নওগাঁ। তার বিরুদ্ধে সাজা সহ চারটি ওয়ারেন্ট সহ একাধিক মামলা রয়েছে।
গ্রেফতার এড়াতে আসামিগণ দীর্ঘদিন যাবত পলাতক ছিল। গ্রেফতারকৃত আসামিদের যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন