প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ৫ নভেম্বর ২০২৬ : দক্ষিণ কোরিয়া, হরমুজ প্রণালিকে খোলা রাখতে সহায়তা করার উদ্দেশ্যে সামরিক মিশনের অংশ হিসেবে প্রণালির নিকটবর্তী জলসীমায় একটি বিস্ফোরক নিষ্ক্রিয়করণ দল এবং সামুদ্রিক টহল বিমান পাঠানোর পরিকল্পনা করেছে। বৃহস্পতিবার, দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করেছে।
বার্তা সংস্থা এএফপি সিউল থেকে জানায়, মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, সরকার চোংহে জলদস্যুবিরোধী নৌ ইউনিটের অভিযানিক এলাকা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে, ইউনিটটি প্রণালির নিকটে ওমানের দক্ষিণের জলসীমায় কার্যক্রম পরিচালনা করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন