প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া।
সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. কামাল হোসেন দীপ্ত, জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম জাহিদ, জেলা বিএনপির উপদেষ্টা মাসুদ রানা, দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের উৎসবের পরিবেশ ও আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন সংসদ সদস্য।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন