প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার জয়পাশা এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় মোঃ হাসান মিয়া (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে কুলাউড়া থানার পুলিশ। এই অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
সোমবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় জনপ্রতিনিধি ও লোকজনকে নিয়ে কুলাউড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জয়পাশা সাকিনস্থ জাপানীবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে কুলাউড়া থানার একটি পুলিশ দল। এ সময় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে মোঃ হাসান মিয়াকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া হাসান মিয়া বড়লেখা থানার মোহাম্মদনগর এলাকার মৃত বদরুল মিয়ার ছেলে। বর্তমানে তিনি কুলাউড়া পৌরসভার জয়পাশা এলাকায় বসবাস করছেন। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ শেখ জহিরুল ইসলাম মুন্না জানিয়েছেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে হাসানের সহযোগী কয়েকজন পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর তাকে যথাযথভাবে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন