প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শিক্ষার্থীদের মারামারির ভিডিও ধারণ করার সময় প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) আরটিভির সংবাদদাতা আবু তাহেরের বিরুদ্ধে। এই ঘটনা ঘটেছে ব্যবস্থাপনা বিভাগের কয়েকজন শিক্ষার্থীর দ্বারা। অভিযোগ রয়েছে, এ সময় তার সঙ্গে ধাক্কাধাক্কি করা হয়েছে এবং মোবাইল ফোন কেড়ে নিয়ে ধারণ করা ভিডিও মুছে ফেলার চেষ্টা করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের পেছনে এই ঘটনা ঘটে।
সংবাদদাতা আবু তাহের জানিয়েছেন, কলা ভবনের পেছনে ঝোপের মধ্যে ব্যবস্থাপনা বিভাগের কয়েকজন শিক্ষার্থী ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের তিন শিক্ষার্থীকে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করছিলেন। তিনি দূর থেকে ঘটনার ভিডিও ধারণ করছিলেন। ভিডিও ধারণের বিষয়টি জানার পর ব্যবস্থাপনা বিভাগের এক শিক্ষার্থী অন্যদের জানালে কয়েকজন তার কাছে এসে মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন।
তিনি আরও জানান, শিক্ষার্থীরা তার সঙ্গে জোরজবরদস্তি করেন, দেওয়ালের সঙ্গে ঠেসে ধরেন এবং ধাক্কাধাক্কি করেন। কয়েকজন তার শার্টের কলার ধরে টানাটানি করেন। এ সময় তারা তাকে হুমকি দিয়ে বলেন, ‘ভিডিও যদি পোস্ট হয়, তোরে শেষ কইরা ফেলমু’ এবং ‘ভিডিও পোস্ট হইলেই তোর খবর আছে, তোরে ধরমু।’
আবু তাহের উল্লেখ করেছেন যে, তিনি কয়েকবার তাদের ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেন এবং ভিডিও মুছে দেওয়ার কথাও বলেন। কিন্তু শিক্ষার্থীরা তাকে ছাড়েননি। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এসে তাকে তাদের কাছ থেকে ছাড়িয়ে দেন।
পরে অভিযুক্ত শিক্ষার্থীরা আবার তার কাছে এসে মোবাইল ফোন কেড়ে নেন এবং ফোনে থাকা ভিডিওটি মুছে দেন বলে অভিযোগ করেছেন আবু তাহের। এ সময় তারা ফোনের গ্যালারিসহ বিভিন্ন বিষয় পরীক্ষা করে দেখেন। পরে ফোনটি তাকে ফেরত দেওয়া হয়।
প্রাথমিকভাবে শনাক্তকৃত অভিযুক্তরা হলেন- ব্যবস্থাপনা বিভাগের আব্দুল কাদির জিলানী, রায়হান আহমেদ, হোসাইন চৌধুরী, দিদারুল, মাছুদ রানা মবিন এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের রায়হান তালুকদারের নাম জানা গেছে। এ ছাড়া আরও দুজনের পরিচয় শনাক্ত করা যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন