প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার রাতভর চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছে। কর্মকর্তারা বৃহস্পতিবার এ বিষয়টি নিশ্চিত করেছেন।
একই সময়, ইউক্রেনের সরকার মিত্র দেশগুলোর প্রতি আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর জন্য আহ্বান জানিয়েছে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বলেন, ‘এ পর্যন্ত ১৩ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে।’
কিয়েভ থেকে এ বিষয়টি বার্তা সংস্থা এএফপি জানাচ্ছে। এর আগে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘ইউক্রেনের জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের বিষয়টি সিদ্ধান্ত নিতে যেন আর দেরি না করা হয়।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন