প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অভিযান চালিয়ে ৫০ বোতল অবৈধ ফেনসিডিল ডিএক্স উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মাদক বহনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর ২০২৬) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে ভোলাহাট থানাধীন জামবাড়ীয়া ইউনিয়নের খাসপাড়া আগরপুর গ্রামের একটি মুদি দোকানের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।
অভিযানে মোহা. ফিরজ আলী (৪৬), মো. রাজু (২৮) ও মো. সাইরুল ইসলাম (২৭)-কে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৫০ বোতল অবৈধ ফেনসিডিল ডিএক্স উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার তিনজনই ভোলাহাট উপজেলার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে মাদকবিরোধী অভিযানে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ। পাশাপাশি মাদক সংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে এবং তথ্যদাতার পরিচয় গোপন রাখার কথা জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন