প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় জীবনে ঐক্য ও সংহতির গুরুত্ব অপরিসীম। নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, জাতীয় চেতনা ও দায়িত্ববোধ জাগ্রত করতে জাতীয় দিবসগুলোর প্রকৃত তাৎপর্য তুলে ধরতে হবে বলে মন্তব্য করেছেন ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রবীর কুমার বিশ্বাস।
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে কলেজের অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় তিনি আরও বলেন, সমাজ ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও ঐক্য বজায় রাখা অত্যন্ত জরুরি। ঐক্যবদ্ধ থাকলে যেকোনো সংকট ও প্রতিকূলতা সম্মিলিত প্রচেষ্টায় মোকাবিলা করা সম্ভব। আমাদের জাতীয় ইতিহাস, ঐতিহ্য ও স্বাধীনতার চেতনার সঙ্গে ঐক্য ও সংহতির গভীর সম্পর্ক রয়েছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জ্ঞান, মেধা ও মনন বিকাশের পাশাপাশি দেশপ্রেম ও দায়িত্ববোধ জাগ্রত করতে ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণ কামনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আলমগীর হাসান।
অন্যদের মধ্যে বক্তব্য দেন কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল সালাম, প্রভাষক বিষ্ণুপদ মণ্ডল, আব্দুর রশিদ খান এবং শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক প্রভাষক মোরাদ হোসেন তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষক পরিষদের কোষাধ্যক্ষ জেনারুল ইসলাম, সদস্য মো. মুকুলসহ কলেজের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন